ছায়ানটে হামলা-অগ্নিসংযোগে মামলা, আসামি ৩৫০  

ছায়ানটে হামলা-অগ্নিসংযোগে মামলা, আসামি ৩৫০  
হামলার শিকার ছায়ানট ভবনের পুড়ে যাওয়া বইসহ অন্যান্য সামগ্রীর মাঝে বসে আছেন হতবিহ্বল এক নারী। ছবি: মো. রিজওয়ানুল হাসান/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনের ঘটনায় মামলা করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠনটির প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ এ মামলা করেন।

এতে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শনিবার রাতে ধানমন্ডি থানায় এ মামলা হয়।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ‘ভারতীয় আধিপত্যবাদের প্রতিষ্ঠান’ ট্যাগ দিয়ে ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা।

ছায়ানটে হামলার আগে পুড়িয়ে দেওয়া হয় খ্যাতনামা দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলিস্টারের ভবন। সেইসঙ্গে চলে ভাঙচুর ও লুটপাট।

হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, ছায়ানটের আসবাবপত্র, বাদ্যযন্ত্র, বই, শিল্পীদের পোড়া ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা সংগঠনটি। এসময় ছায়ানটের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আবেগে আপ্লুত হয়ে যান।

গত শুক্রবার ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad