চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়রসহ কারাগারে ২

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়রসহ কারাগারে ২
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়রসহ দুইজন কারাগারে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার দেখিয়ে জেলা করাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে হামলার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা যুগ্মসম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে চারটি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ সময় অন্য একটি মামলায় তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে হাজির করা হলে বিচারক বাকি মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান বলেন, ‘রিয়াজুল ইসলামকে চারটি ও শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রোববার তাদের জামিন আবেদন করা হবে।’

তিনি আরও জানান, সম্প্রতি ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad