পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (প্রাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুদিনব্যাপী ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় শেষ হওয়া এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মো. শামীম রেজা। শুক্রবার এ প্রশিক্ষণ শুরু হয়।


