ঝিনাইদহে উচ্ছেদ অভিযান: সড়ক বিভাগের জমি উদ্ধার

ঝিনাইদহে উচ্ছেদ অভিযান: সড়ক বিভাগের জমি উদ্ধার
ঝিনাইদহে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদ বিভাগ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক বিভাগের ১৩১ শতক জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।

রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ঝিনাইদহ পৌর এলাকার শহীদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ব্র্যাক অফিস সংলগ্ন ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন ও সহকারী প্রকৌশলী আহসান উল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় তার সঙ্গে ছিলেন।

ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, সড়ক বিভাগের এই জমি দখল করে ট্রাক পার্কিং, স্থাপনা নির্মাণ ও বালি রেখে ব্যবসা চালানো হচ্ছিল।

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ও মাইকিং করে এই জমি ছেড়ে দিতে বললেও ব্যবসায়ীরা তা করেনি। এরপরই জেলা  প্রশাসনকে নিয়ে উচ্ছেদ অভিযোন চালানো হয়েছে। এখন থেকে সড়ক বিভাগের কাজে এই জমি ব্যবহার করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad