সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে তিন ক্যাপ্টেনের মামলা

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে তিন ক্যাপ্টেনের মামলা
সালমান এফ রহমান। ফাইল ছবি
Advertisement
Advertisement

প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন তিন ক্যাপ্টেন। এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে এ মামলা করেন তারা।

তিন ক্যাপ্টেন হলেন মোহাম্মদ মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান।

মামলার অপর আসামিরা হলেন এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

মামলায় বলা হয়, সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো এভিয়েশন লিমিটেডে অভিযোগকারীরা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গাতে যেতেন এবং আসতেন হেলিকপ্টারে করে।

কোম্পানিতে থাকাকালে পাইলটরা বেতন-ভাতা পেয়েছিলেন ঠিকই। ফেব্রুয়ারি মাসে তাদেরকে চাকরিচ্যুত করা হয় পাওনা বাকি রেখে। কোটি টাকার ওপরে তাদের পাওনা রয়েছে।

তারা অভিযোগ করেন, ওই কোম্পানিটা ছিল আসলে একটা ‘নকল কোম্পানি’। তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে একটা ভূয়া কোম্পানি গঠন করে। শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে।

তারা আমাদের পাওনা থেকে বঞ্চিত করছে।তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ২০২১ সালে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন  নিয়োগ করেছেন বলেও জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad