লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশে ফিরেছেন সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্য নিয়ে লিবিয়ায় অনুপ্রবেশ করা ৩১০ বাংলাদেশি।

শুক্রবার সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক এই বাংলাদেশিদের ফেরানো হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। এদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন

সকালে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ৩১০ বাংলাদেশিকে অভ্যর্থনা জানান। এসময় তাদের হাতে কিছু পথখরচা, কিছু খাবার তুলে দেওয়া হয়। সেইসঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাও।

জনসচেতনতা বাড়াতে তাদের এসব অভিজ্ঞতা সম্ভাব্য সবার কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর