এ মাসেই ফিরবেন ইলিয়াস কাঞ্চন

এ মাসেই ফিরবেন ইলিয়াস কাঞ্চন
Advertisement
Advertisement

ব্রেন টিউমারের কারণে কয়েক মাস ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মুখপাত্র ইলিয়াস কাঞ্চন। সেখানে নিয়মিত তার কেমোথেরাপি চলছে। চিকিৎসকের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের থেরাপি শেষ হবে ১১ ডিসেম্বর। এর দুদিন পর, ১৩ ডিসেম্বর, তিনি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অংশ নেবেন—এটাই হবে দীর্ঘদিন পর তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।

তার দীর্ঘদিনের সহকর্মী লিটন এরশাদ জানিয়েছেন, চিকিৎসার মাঝে কিছু সময় ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। লিটন জানান, ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, কথা বলছেন, চিকিৎসার প্রতিক্রিয়াও সন্তোষজনক। চিকিৎসক দলও আশাবাদী।

লিটন এরশাদ বলেন, “১১ ডিসেম্বর কেমোর শেষ সেশন নেওয়ার পর চিকিৎসকেরা তাকে এক থেকে দেড় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরতে পারবেন।”

ফিরেই তিনি কি আবার আগের মতো কাজ শুরু করবেন? লিটনের মতে, আপাতত সে সিদ্ধান্ত চিকিৎসার ওপর নির্ভর করছে। দেশে ফিরে বিশ্রাম আর ফলো-আপ চিকিৎসার মধ্য দিয়েই সময় কাটাবেন তিনি। তবে তার ফিরে আসার খবরেই সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সবারই প্রত্যাশা—অল্প সময়ের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad