বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু
Advertisement
Advertisement

ঢাকার বিজয় সরণিতে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ শো-রুম ‘মিনিস্টার গ্যালারি’।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট সেলসের ডিরেক্টর কর্নেল (অব.) মো. মাহাবুবুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্সের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করছি।’

মিনিস্টার গ্যালারিতে মিনিস্টার ও মাইওয়ান ব্র্যান্ডের পণ্য ছাড়াও বিশ্বখ্যাত ব্র্যান্ড চিগো ও স্কাইওয়ার্থ ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হাউজহোল্ড পণ্য পাওয়া যাচ্ছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর