বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০
বিয়েতে দাওয়াত না দেওয়ায় ২ পক্ষের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

বিয়েতে দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ৪ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাকড়ি গ্রামের চিন্টু শেখ (৪৫), ইয়াহিয়া (৪১), নরহরিদ্রা গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫) ও মো. রোকনুজ্জামানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাত থেকে এলাকায় উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর