ভূমিকম্পে ঢাকায় আহতদের অর্থ সহায়তা দেবে জেলা প্রশাসন

ভূমিকম্পে ঢাকায় আহতদের অর্থ সহায়তা দেবে জেলা প্রশাসন
ক্ষতির চিহ্ন রেখে গেছে ভূমিকম্প। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকায় আহতদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেবে জেলা প্রশাসন।

শনিবার ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যারা শুক্রবারের ভূমিকম্প চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন, তারা এই সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর হলো- ০১৭০০৭১৬৬৭৮

এছাড়া আহত রোগী নিজে অথবা তার পক্ষে হাসপাতালে অবস্থানরত এটেনডেন্ট বা নিকটাত্মীয়রা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সারা দেশে দেড় শতাধিক আহত হন এবং প্রাণ হারান ১০ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর