পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জীবন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad