সলিল চৌধুরীর জন্মশতবর্ষে জলতরঙ্গের সংগীত আসর

সলিল চৌধুরীর জন্মশতবর্ষে জলতরঙ্গের সংগীত আসর
Advertisement
Advertisement

উপমহাদেশের কিংবদন্তী সংগীত স্রষ্টা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন করল সংগীত সংগঠন জলতরঙ্গ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বসে এ আয়োজন।

সেখানে সলিল চৌধুরীর কালজয়ী গানের পসরা নিয়ে জলতরঙ্গের শিল্পীরা নিবেদন করে ‘পা মা গা রে সা’ শীর্ষক সলিল-সংগীত আসর। সঙ্গে ছিল সলিল চৌধুরীর কবিতার আবৃত্তি।

জলতরঙ্গের এই আয়োজনে ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ খ্যাত বরেণ্য সুরকার সুপর্ণকান্তি ঘোষ ভিডিওবার্তায় আশীর্বচন জানান।

একক, দ্বৈত ও সমবেত কন্ঠে পরিবেশিত হয় ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘পথ হারাবো বলে এবার পথে নেমেছি’, ‘বুলবুল পাখি ময়না টিয়ে’, ‘পা মা গা রে সা’, ‘সাত ভাই চম্পা জাগো রে’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘অবাক পৃথিবী অবাক করলে’, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকেসহ’ সলিল চৌধুরীর কালোত্তীর্ণ ২০টি গান। সংগীত পরিচালনায় ছিলেন জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।

এককণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad