‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল

‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি একথা বলেন। আলোচনা শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এজন্য ভিন্নমত সহ্য করতে হবে। কিন্তু ভিন্নমত হলেই মব ভায়োলেন্স তৈরি করে সবকিছু ভেঙে দাও, কাউকে পিটিয়ে মেরে ফেলো-এটা গণতন্ত্র নয়।

বিএনপির মহাসচিব বলেন, সত্যিকারের টেকসই গণতন্ত্র চাইলে কার্যকরভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন, মানুষের সামাজিক মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য রাজনৈতিতক দলসহ সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে মন্তব্য করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং গ্রন্থের সম্পাদক বাবুল তালুকদার ও প্রকাশক অধ্যাপক বিএম নাগিব হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad