জাবিতে রাত ১০টার পর করা যাবে না কোনো অনুষ্ঠান

জাবিতে রাত ১০টার পর করা যাবে না কোনো অনুষ্ঠান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের ‘শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত’ করতে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান অবস্থায় পাওয়া গেলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি এবং রাষ্ট্রীয় আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুষ্ঠানে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad