পুরান ঢাকায় মামুন হত্যায় ৪ জন রিমান্ডে

পুরান ঢাকায় মামুন হত্যায় ৪ জন রিমান্ডে
পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় চারজন পাঁচদিন করে রিমান্ডে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় মোহাম্মদ ফারুক হোসেন ফয়সালসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন–রবিন আহম্মেদ পিয়াস, মোহাম্মদ রুবেল ও শামীম আহম্মেদ।

এদিন মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

এ সময় আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন

এর আগে, মঙ্গলবার ঢাকা, নরসিংদী ও সিলেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও ১ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। পরদিন বুধবার এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১০ নভেম্বর মামুনকে লক্ষ্য করে গুলি চালায় ‘সন্ত্রাসীরা’। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতানামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad