খুলনা মহানগরীর করিমনগরে নিজ বাড়ির ভেতর আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ছয়জন মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আলাউদ্দিনকে হত্যা করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, আলাউদ্দিন মাদককারবারির সঙ্গে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।


