মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে আটক ১১

মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে আটক ১১
মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক করা হয়েছে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া বিপুল পরিমাণ ডিজেল, সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।

শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের চেষ্টা | ছবি: টাইমস

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার কুতুবদিয়া বহিঃনোঙর ও সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক মাছ ধরার বোট শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামে ইঞ্জিনচালিত বোটটি আটক করে। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে এক হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, অধিক মুনাফার আশায় তারা শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন বলেও জানানো হয়েছে।

পরবর্তীতে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জানান, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad