পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল প্রায় ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল প্রায় ১২ কোটি টাকা
পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টায় দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়।

জানা গেছে, দানবাক্স খোলার পর মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ ৪০০’র বেশি মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নেন।

তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। তবে, এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানোয় তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এর আগে, চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। ওই সময় রেকর্ড ১২ কোটি নয় লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। একই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad