সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত মাঠ প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত মাঠ প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর হয় সেজন্য মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঘিরেও দেশের সব বাহিনী প্রস্তুত বলে জানান তিনি।

রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, আবার খারাপও নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। এক্ষেত্রে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে এটাও ঠিক জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না ‘

এসময় উপস্থিত ডিআইজি মনজুর মোরশেদ  আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad