চট্টগ্রামে আকাশ হত্যায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে আকাশ হত্যায় গ্রেপ্তার ৩
Advertisement
Advertisement

চট্টগ্রামের এনায়েত বাজারে মোবাইল মেরামতের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে আকাশ ঘোষ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সানিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন বাটালিয়ন-৭ (র‍্যাব) ও পুলিশ।

শুক্রবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী কমিশনার এআরএম মোজাফফর হোসেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে আকাশ ঘোষের হত্যায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম টাইমস অব বাংলাদেশকে বলেন, ঘটনার পরপরই অভিযান শুরু হয়। হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার করা করা হয়েছে। এর মধ্যে দুজন র‌্যাবের হাতে ও একজন পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও তিনি জানান।

গ্রেপ্তার তিনজন হলেন–প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে এনায়েত বাজারের কসাই গলিতে কথাকাটাকাটির এক পর্যায়ে সানি ধারালো ছুরি দিয়ে আকাশকে আঘাত করেন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মোবাইল মেরামতের বকেয়া টাকা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের বন্ধু ইমন জানান, রাত ১টার দিকে তাকে ফোন করে ডেকে নেন আকাশ। পরে তাকে নিয়ে এনায়েত বাজারের কসাইপাড়ার একটি গলিতে প্রবেশ করেন। তার দাবি, গলির মুখে দার করিয়ে টাকা আনতে যান আকাশ।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর আকাশ না আসায় ইমন ভেতরে গিয়ে দেখেন কয়েকজন যুবক মিলে তাকে এলোপাতাড়ি আঘাত করছে। তাদের মধ্যে একজন তার পায়ে বেপরোয়া ছুরিকাঘাত করে।

নিহত আকাশ নগরের এনায়েত বাজার জুবিলি রোডের স্থানীয় বাসিন্দা। নগরের রেয়াজুদ্দিন বাজারে পারিবারিকভাবে তাদের তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad