সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা সাত আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

সাবেক বিচারপতি মানিক ছাড়া আয়কর নথি জব্দের নির্দেশ পাওয়া বাকিরা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং তার স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অর্থপাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তাদের আয়কর রেকর্ড জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন। আদালত আবেদনগুলো পর্যালোচনা করে সাবেক বিচারপতি মানিকসহ বাকিদের আয়কর নথি জব্দের নির্দেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad