শিক্ষার্থী সম্মেলনে ব্র্যাক, ইউল্যাব ও শান্ত-মারিয়ামের জয়লাভ

শিক্ষার্থী সম্মেলনে ব্র্যাক, ইউল্যাব ও শান্ত-মারিয়ামের জয়লাভ
ইউল্যাবে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সফলভাবে তাদের বার্ষিক আয়োজন আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেছে। এবারে ছিল আয়োজনটির ১১তম সংস্করণ। বৃহস্পতিবার আর শুরু হওয়া দুই দিনব্যাপী অনুষ্ঠানটি শুক্রবার শেষ হয়।

এবারের সম্মেলন ছিল ফেয়ারি টেইলস ও লোকগাঁথা ঘিরে। যেখানে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা তাদের সম্মিলিত একাডেমিক ও সৃজনশীল প্রতিভা প্রদর্শন করেছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান।

শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তারাই বাংলাদেশকে গৌরবান্বিত করবে।’

একাডেমিয়ায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, ‘ইউল্যাবের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কারণ, এটি শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চাকে উজ্জীবিত করে তোলে। তার অনুপ্রেরণামূলক কথাগুলো দুই দিনের একাডেমিক এবং সৃজনশীল অভিযাত্রায় মর্যাদা যোগ করে ‘

আরও পড়ুন

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং অর্থ পুরস্কার বিতরণ করেন তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটির রোমানা রুহিন হৃদি অর্জন করেন সেরা গবেষণাপত্র পুরস্কার এবং ইউল্যাবের রাইসা আনান পান রানার আপ গবেষণাপত্র পুরস্কার।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউল্যাবের প্রযোজনা ‘দ্য রিজলার্স অব ফেইরি টেলস’ চ্যাম্পিয়ন হয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিবেশনা ‘হোয়াট ইজ বিউটি অ্যান্ড হু ইজ দ্য বিস্ট’ অর্জন করে রানার-আপ পুরস্কার।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ এর সহযোগী অধ্যাপক সরকার হাসান আল জায়েদ ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রাবিতা রহমান গবেষণাপত্রগুলো মূল্যায়ন করেন।

সাংস্কৃতিক পরিবেশনাগুলো বিচার করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ-লিটারেচারের অধ্যাপক আব্দুস সেলিম ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের অ্যাডভাইজার অধ্যাপক রাজিয়া সুলতানা খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর