রাজধানীর কালশীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কালশীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার কালশী সড়কে একটি ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

পরে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পল্লবী ফায়ার স্টেশন থেকে আগুন নেভাতে আসে। তবে পরিস্থিতি খারাপ হয়ে গেলে মিরপুর ও কুর্মিটোলা থেকে আরও ইউনিট যুক্ত হয়।

তিনি বলেন, ‘১২ টা ৫ মিনিটে আগুন আমাদের নিয়ন্ত্রণে আসে তবে আগুন এখনো ভেতরে জ্বলছে। যে ফ্লোরে আগুন লাগে সেখানে কাগজ ও পুরোনো মাল ছাড়া আর কিছু ছিলো না । এখন অবধি কোনো আহত বা নিহত নেই। আগুন সম্পূর্ণ নির্বাপনের পরে আমরা তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করতে পারব।’

যে তলায় আগুন লেগেছে সেটা গার্মেন্টস না জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পুরোনো ফার্নিচার ও পুরোনো কাগজ ছিল।’

আরও পড়ুন

এর আগে রাত ১০টার পর ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad