শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক

শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্ষমতার অপব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে কার্যাদেশ দেওয়ায় সরকারের ৩০৯ কোটি ৪২ টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক।

মামলার অভিযুক্ত বাকিরা হলেন- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সড়ক সচিব এম এ এন ছিদ্দিক, মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলীল, সাবেক উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম, সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী এবং ইকরাম ইকবাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডের পরিচালকরা, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুমোদনকারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে এই টাকা আত্মসাৎ করেছে। তিনি দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর