চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সিএমপি

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সিএমপি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে যমুনা টেলিভিশনের দুই সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় জড়িত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

পুলিশ কমিশনার বলেন, ‘সাংবাদিকের গায়ে হাত তোলা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি হেডকোয়ার্টারে চিঠি দিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

এর আগে, রোববার সকালে চট্টগ্রাম মেট্টেপলিটন পুলিশের আওতাধীন খুলশি থানায় সংবাদ সংগ্রহের কাজে গেলে যমুনা টেলিভিশনের প্রতিবেদক জুবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের উপর হামলা চালান আমিরুল ইসলাম।

এ ঘটনায় খুলশি থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ করে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান সাংবাদিকরা। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় সিএমপি।

এ দিকে, বিষয়টি নিয়ে নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মোস্তফা নইম এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর