খুলনা মহানগরীতে ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে নগরীর মুন্সীপাড়া দ্বিতীয় লেন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্বৃত্তরা ইমরানের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’


