মাহিনের বিকালে ডাকসুর প্রার্থিতা ঘোষণা, রাতে এনসিপি থেকে বহিষ্কার 

মাহিনের বিকালে ডাকসুর প্রার্থিতা ঘোষণা, রাতে এনসিপি থেকে বহিষ্কার 
মাহিন সরকার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কারণে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকালে এনসিপি নেতা মাহিনকে সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পরেই এনসিপি থেকে মাহিনের ওই বহিষ্কারাদেশ এলো। এ দিন বিকালে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন বলে তারা সাংবাদিকদের জানান।

মাহিনের বহিষ্কার প্রসঙ্গে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়,  তাকে ‘স্ব-পদ ও দায়িত্ব থেকে’  আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘বহিষ্কার করা হলো’।

এই বহিষ্কার আদেশ সোমবার হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর