যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে গেল বিমান

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে গেল বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ছবি: বিমানের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে থাকা ২৮৭ যাত্রীর সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে,  ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে পাইলট চট্টগ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইট বিজি-১৪৮ চট্টগ্রামে পৌঁছায়। পরে ঢাকার উদ্দেশে সকাল ৮টা ৩৭ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি আবার উড্ডয়ন করে। আকাশে ওঠার পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে এটি বে নম্বর-৮-এ রাখা হয়েছে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর