শেরপুরে সড়কে গেল শিশুর প্রাণ

 শেরপুরে সড়কে গেল শিশুর প্রাণ
ছবি:টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নকলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিশুসহ আরও পাঁচজন।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রিবাহী সিএনজি চালিত অটোরিকশা নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাস অটোরিকশার সামনে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশু তন্দ্রা মারা যায়। আহত হন সিএনজি চালক বাবলা ও নিহত শিশুর বাবা-মাসহ আরও চারজন।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিয়াম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad