ব্রাহ্মণবাড়িয়ায় ‘ময়না’ হত্যার ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ময়না’ হত্যার ঘটনায় মামলা
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না আক্তার (৯) নামে এক শিশু নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের মা লিপা আক্তার বাদী হয়ে সরাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘মামলায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে, প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে পুলিশি হেফাজতে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের সম্পৃক্ততার বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ’

রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে, যোগ করেন তিনি।

শনিবার দুপুর থেকে নিখোঁজ হয় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না আক্তার। সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। রোববার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad