পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
পাবনা-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।

নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

পুলিশ জানিয়েছে, বাসের চালক ঘুমিয়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad