গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস
Advertisement
Advertisement

গাজীপুরের কাশিমপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের সারদাগং এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রিয়াজুল শেখ (৪০), তার স্ত্রী আরিফা বেগম (৩০), মেয়ে ফারিয়া আক্তার (১৭), ছেলের স্ত্রী রোজিনা আক্তার (১৮) এবং রোজিনার ছেলে আব্দুর রহিম (১)।

হাসপাতালে রিয়াজুলের ছেলে মো. আকাশ জানান, তারা কাশিমপুরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। পাশের কক্ষে এক নারী ভাড়া থাকেন। বৃহস্পতিবার সকালে ওই নারী কক্ষের দরজা বন্ধ করে কাজে চলে যান। পরে ওই কক্ষ থেকে গ্যাসের গন্ধ বের হলে তার সঙ্গে যোগাযোগ করে দরজা খোলা হয়। এ সময় পরিবারের সদস্যরা দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন।

আকাশ আরও জানান, দরজা খোলার পর লাইটের সুইচ চালু করতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে পরিবারের পাঁচজন দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ৪০ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, আরিফার ৫ শতাংশ, রোজিনার ১ শতাংশ এবং শিশু রহিমের ১ শতাংশ পুড়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad