সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
Advertisement
Advertisement

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা জমা রয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন (৫৬) তার স্বামী মো. ছলিম উদ্দিন তরফদারের (৫৭) সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে দুদক উল্লেখ করে, শামীমা আক্তার শিরিন ও মো. ছলিম উদ্দিন তরফদার তাদের ব্যাংক হিসাবের অর্থসহ অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ সরিয়ে ফেলা হলে অনুসন্ধান ও পরবর্তী আইনি কার্যক্রমে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad