টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের সময় মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের মহেড়া স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। বগিটির চাকা এবং রেলের লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad