গাইবান্ধায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নবদম্পতির মৃত্যু 

গাইবান্ধায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নবদম্পতির মৃত্যু 
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নববধূ তানিশা বেগমের মৃত্যুর একদিনের মাথায় মারা গেছেন তার স্বামী মো. আলামিন।

মঙ্গলবার সকালে সাড়ে এগাটার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে একই উপজেলার বাংলাবাজার এলাকার তানিশা বেগমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের সম্পর্কের পর গত ১২ অক্টোবর পরিবারের অমতে তারা বিয়ে করেন।

পারিবারিক অসম্মতি ও স্বজনদের অসন্তোষের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তারা। একপর্যায়ে দুজন একসঙ্গে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তানিশা। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে ভর্তি করিয়ে স্বজনেরা চলে যান বলে অভিযোগ উঠেছে। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেন নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad