জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটক ক্রিল ও অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নাটোর রেলস্টেশন থেকে জার্মান এক পর্যটকের খোয়া যাওয়া ল্যাপটপ চুরির পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের নিচাবাজার এলাকার ‘নুর ক্লথ স্টোর’ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তর নামে ওই কাপড়ের দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তবে চুরি হওয়া ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেওয়া নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ঘটনার বিবরণে জানা গেছে, গত বুধবার বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার।

আরও পড়ুন

এ সময় তার সঙ্গে ভেস্ট পরা এক যুবক ছিল। স্টেশনটির ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে নিজের মালামালের ব্যাগ রেখে বুথে টাকা তুলতে যান ওই পর্যটক। ফিরে এসে তিনি বিশ্রামাগারে আর সেই যুবককে দেখতে পাননি। ব্যাগ তল্লাশি করে দেখেন ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে।

পরবর্তীকালে ঘটনার বিস্তারিত জানিয়ে নাটোর সদর থানায় অভিযোগ করেন জার্মান পর্যটক ক্রিল। অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অবশেষে ঘটনার পাঁচ দিন পর নিচাবাজারের একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানা পুলিশ জানিয়েছে, আটক অন্তরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি হওয়া ক্যামেরাটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad