হাম উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীদের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা এক হাজার ১৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৩৩২ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

নতুন মৃত্যুর মধ্যে ঢাকা ও খুলনায় একজন করে এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। তবে বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট তালিকায় চতুর্থ মৃত্যুর জেলা আলাদাভাবে উল্লেখ নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে দুই লাখ এক হাজার ৬২৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার ১১৬ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে এক লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে এক হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ২০৭ জন।

নতুন সন্দেহজনক রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ৪৬০ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৭০, সিলেটে ২৩২, বরিশালে ১৩৬, খুলনায় ১১২, ময়মনসিংহে ৬১, রংপুরে ৩৩ এবং রাজশাহীতে ২৮ জন শনাক্ত হয়েছেন।

এদিকে ২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সারা দেশে এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত দুই কোটি পাঁচ লাখ ৪৬ হাজার ৭৮২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের কাভারেজ দাঁড়িয়েছে ১১৪ দশমিক ১ শতাংশ।

সিটি করপোরেশনগুলোতে ১৯ লাখ পাঁচ হাজার ৯৫০ ডোজ টিকার লক্ষ্যমাত্রার বিপরীতে দেওয়া হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ৬৭০ ডোজ। এতে মোট টিকাদান কাভারেজ হয়েছে ১১৩ দশমিক ৭ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad