অভিনেত্রী ইধিকা পাল কেন নাম বদলেছিলেন

অভিনেত্রী ইধিকা পাল কেন নাম বদলেছিলেন
ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

বাংলা চলচ্চিত্রের দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। টলিউডে কাজ করেছেন অভিনেতা দেবের সঙ্গেও।

তবে দর্শক যে নামে তাকে চেনেন, ক্যারিয়ারের শুরুতে সেই নাম ছিল না।

টেলিভিশনে ‘তুম্পা পাল’ নামে অভিনয় শুরু করেন ইধিকা। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

ক্যারিয়ারের পরবর্তী সময়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ইধিকা। বড় পর্দায় কাজের জন্য আরও স্বতন্ত্র একটি নাম চেয়েছিলেন তিনি। এরপর ‘ইধিকা’ নামটি বেছে নেন। নামটি দেবী পার্বতীর সঙ্গে সম্পর্কিত। এর অর্থ পবিত্র ও সুন্দর বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন

শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে বড় ধরনের সাফল্য পান ইধিকা। এরপর দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেন। ‘রঘু ডাকাত’ ও ‘দেসু ৭’ সিনেমাতেও দেখা গেছে তাকে। ‘দেসু ৭’-এ একটি আইটেম গানেও অংশ নেন তিনি।

ইধিকার হাতে রয়েছে আরও কয়েকটি নতুন কাজ। এর মধ্যে আছে সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা চলচ্চিত্র ‘কানাই চোরান’।

এ ছাড়া পাঠিকৃত বসুর পরিচালনায় জিৎ-এর বিপরীতে একটি সিনেমায় ইধিকার অভিনয়ের খবরও প্রকাশিত হয়েছে। তবে প্রকল্পটি নিয়ে এখনো ইধিকা বা জিৎ কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad