হেলমেট পরব না, দরকার হলে গুলি খাব: আদালতে আখতারুজ্জামান

হেলমেট পরব না, দরকার হলে গুলি খাব: আদালতে আখতারুজ্জামান
জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

‘আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না। দরকার হলে এখানে মৃত্যু হবে, গুলি খাব গুলি।’ নিজের মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান।

শনিবার বিমানবন্দর থানার একটি মামলায় তাকে আদালতে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।

আদালতে নেওয়ার পথে আখতারুজ্জামান বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে।’ এ সময় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার প্রসঙ্গও তুলে ধরেন।

প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশের দিকে আঙুল তুলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। পুলিশকে বলেন, ‘ডোন্ট টাচ মি।’

প্রিজন ভ্যান থেকে নামার সময় একপর্যায়ে তিনি মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন। হেলমেট পরানোকে আওয়ামী লীগের শাসনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘হেলমেট পরানো আওয়ামী লীগের শাসন।’

আখতারুজ্জামান আরও বলেন, ‘জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে। ভাইয়েরা, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব, ইনশাআল্লাহ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad