সিরাজগঞ্জে হেরোইন মামলায় আসামির যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে হেরোইন মামলায় আসামির যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুর ১টায় র‌্যাব ১২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি হেরোইন বহন করছেন। পরে সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের সামনের দুই সিটের মাঝামাঝি অবস্থান থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ থেকে ১১টি প্যাকেটে মোট ৯০০ গ্রাম হেরোইন (যার বাজার মূল্য ৯০ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪১৪ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব ১২-এর নায়েব সুবেদার মো. আমজাদ আলী বাদী হয়ে ২৩ আগস্ট ২০২২ সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটিতে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত বুধবার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad