ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন, বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর–ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- এনটিভির জাহিদ রহমান সিনিয়র সহসভাপতি, দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু) সহসভাপতি, মানবজমিনের রাশিম মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা অর্থ সম্পাদক এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা দপ্তর সম্পাদক, সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, এনটিভির ইয়াসির আরাফাত (কুশল) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজকের দৈনিকের মো. আবুল কাশেম প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, চ্যানেল এসের মিঠুন সরকার কল্যাণ সম্পাদক এবং দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নারীবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদে বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর.কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয় এবং তা পাস হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য তুলে ধরতে এবং সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad