ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবারের মেলায় এয়ারলাইনস ও হোটেল-রিসোর্টগুলো পর্যটকদের জন্য দিচ্ছে বিশেষ সব ছাড় ও অফার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেলায় ১ নম্বর প্যাভিলিয়ন ইউএস-বাংলা এয়ারলাইন্সের। মেলা চলাকালীন তাদের স্টল থেকে টিকিট কিনলে যাত্রীরা পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। এর মধ্যে থাকছে অভ্যন্তরীণ সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় এবং আন্তর্জাতিক রুটে নির্ধারিত টিকিটে ১২ শতাংশ পর্যন্ত ছাড়।

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে অবস্থিত পাঁচ তারকা ইকো-ফ্রেন্ডলি রিসোর্ট ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ মেলা উপলক্ষে ঘোষণা করেছে অফার। মাত্র এক রাতের রুম ভাড়া পরিশোধ করে পাওয়া যাবে টানা তিন রাত থাকার সুযোগ।

এই অফারের আওতায় সি পার্ল ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশ এবং সব রাইড উপভোগ করা যাবে।

আরও পড়ুন

রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার বা বন্ধুদের নিয়ে ভ্রমণের জন্য এটি একটি দারুণ সুযোগ। তবে অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

আগ্রহী ভ্রমণপ্রেমীরা সরাসরি মেলার ৫২ নম্বর স্টলে (সি পার্ল বুথ) গিয়ে অফারটি বুক করতে পারবেন। এ ছাড়া বিস্তারিত তথ্য ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০৯৬৩৮-৯৯৯৪৪৪ এই নম্বরে।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad