বাংলাদেশে উন্মোচন হলো নতুন বৈদ্যুতিক এসইউভি ‘রেঞ্জার রিভ’

বাংলাদেশে উন্মোচন হলো নতুন বৈদ্যুতিক এসইউভি ‘রেঞ্জার রিভ’
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি ‘রেঞ্জার রিভ’ উন্মোচন করেছে এমআরএম ভেঞ্চারস লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শোরুম ‘মি গ্যালারি’-তে সোমবার গাড়িটির প্রথম প্রদর্শনী আয়োজন করা হয়।

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোডে ব্র্যান্ডের এই রেঞ্জ এক্সটেন্ডেড বৈদ্যুতিক গাড়িটি দেশের বাজারে আনছে এমএ এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান এমআরএম ভেঞ্চারস লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএম ভেঞ্চারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহতাসিম আল রফিদ, বোর্ড অব অ্যাডভাইজরস প্রকৌশলী আবুল খায়ের, শেখ মোহাম্মদ মাহবুব ই রাব্বানি ও এইচ এম সোহেল, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান আবু তাহের, সার্ভিস ইনচার্জ প্রকৌশলী আরিফুর রহমান এবং বিপণন বিভাগের প্রধান মুনিরুল ইসলাম।

গাড়িটিতে দ্বৈত জ্বালানি সুবিধা থাকায় এটি সর্বোচ্চ প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে জানানো হয়েছে। সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে এটি প্রায় ১৬০ কিলোমিটার এবং অকটেন ব্যবহারে প্রায় ৫৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গাড়িটির মোটর সর্বোচ্চ ১২০ কিলোওয়াট শক্তি ও ৩২০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এবং এটি প্রায় ১০ দশমিক ২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম।

আরও পড়ুন

গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ফিনড্রিমস ব্লেড ব্যাটারি। পাশাপাশি এতে রয়েছে প্রশস্ত আধুনিক কেবিন বিন্যাস, ১২ ইঞ্চি ইনফোটেইনমেন্ট পর্দা এবং সানরুফ সুবিধা।

ফক্স স্নো হোয়াইট, চ্যাম্পিয়নস সিলভার, ডায়মন্ড সিলভার, রেলুসেট, সি ব্লু ও পাওয়ার ব্ল্যাক-এই ছয়টি রঙে গাড়িটি পাওয়া যাবে।

গাড়িটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। এর সঙ্গে থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি সুবিধা। ট্র্যাকশন ব্যাটারির জন্য ছয় বছর বা এক লাখ ২০ হাজার কিলোমিটার, মোটরের জন্য ছয় বছর বা এক লাখ ৩০ হাজার কিলোমিটার এবং পুরো গাড়ির জন্য পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হবে।

এ ছাড়া আগাম বুকিং করা প্রথম ৫০ জন ক্রেতাকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেঞ্জার রিভ উন্মোচনের মাধ্যমে এমআরএম ভেঞ্চারস তাদের বৈদ্যুতিক গাড়ির পোর্টফোলিও আরও সম্প্রসারণ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি জেএমইভি ব্র্যান্ডের এলাইট সেডান এবং বিএডব্লিউ ব্র্যান্ডের চার আসনের পাঁচ দরজার মিনি বৈদ্যুতিক গাড়ি ব্যাগেল ও পুডিং বাজারে এনেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কাছে উন্নত ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad