ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বাড়ি ছাড়েন নিখোঁজ সেই কলেজছাত্রী

ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বাড়ি ছাড়েন নিখোঁজ সেই কলেজছাত্রী
Advertisement
Advertisement

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন বাড়ি ফিরেছেন। ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি ছাড়েন বলে জানিয়েছেন।

সোমবার বিকালে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

নিখোঁজ সামিয়া আফরিন (১৯) পদ্মশাখরা এলাকার মো. আবদুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর গত কয়েকদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

আরও পড়ুন

তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সোমবার বিকালে সামিয়া নিজ বাড়িতে ফিরে আসেন।
কলেজছাত্রী সামিয়ার স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এরপর তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে আসেন।

এদিকে, সামিয়া বাড়ি ফেরায় তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কলেজছাত্রী সামিয়া বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর