সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে খেলা করার কোনো একসময় অসাবধানতাবশত দুই শিশু বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


