পদত্যাগপত্রে যা জানালেন ফেরদৌসী আহমেদ

পদত্যাগপত্রে যা জানালেন ফেরদৌসী আহমেদ
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার স্পিকার বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন, ‘অতএব বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

এদিন জাতীয় সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সংসদ ভবনে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল ছিল। তবে বের হওয়ার সময় তার হাতে কোনো ফাইল দেখা যায়নি।

আরও পড়ুন

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, ‘স্পিকার ডেকেছিলেন, এজন্য দেখা করেছি।’ তবে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি তখন সাংবাদিকদের বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি ফেরদৌসীর পদত্যাগ

আরও পড়ুন: ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad