গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার শাখার ইউনিয়নের দশনাল গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মীম আকতার (৫) ও টাঙ্গাইল জেলার কবির হোসেনের মেয়ে আফরিন আকতার (৪)।

বুধবার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে বাড়ির উঠানে শিশু দুটি খেলা করছিল। হঠাৎ হাঁসের পিছনে ছুঁটতে গিয়ে পাশের পুকুরের পড়ে যায়। পরে বাড়ির লোকজন শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে।  হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা শিবলী কায়েছ মীর বিষয়টি নিশ্চিত করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad