চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে লুকিয়ে রাখা প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে লুকিয়ে রাখা প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়ায় একটি বাড়িতে লুকিয়ে রাখা প্রায় ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ইয়াহিয়া হোসেন ওরফে এহু হোসেনের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টার দিকে হঠাৎ এহু হোসেনের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, বাড়িটিতে লুকিয়ে রাখা ককটেল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। পুলিশের প্রাথমিক ধারণা প্রচন্ড গরমে বাড়িতে রাখা প্রায় ১৫ থেকে ২০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ ও সেখানে বিস্ফোরক রাখার বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন: রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad