মধ্যরাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন

মধ্যরাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন
রাজধানীর বিমানবন্দর রোডের কাকলী ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর বিমানবন্দর রোডের কাকলী ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ২টার দিকে ফুটওভার ব্রিজে আগুন লাগে। খবর পেয়ে সেখানে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ফুটওভার ব্রিজের একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad