রাজধানীর বনানী সাততলা বস্তিতে ঘরের সিঁড়ি থেকে পড়ে খাদিজাতুল কুবরা (খাদিজা) নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল আটটার দিকে সাততলা বস্তির একটি টিনসেড দুইতলা বাড়িতে এ ঘটনা ঘটে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের দুলাল খানের ও সামিনা বেগম দম্পতির মেয়ে খাদিজাতুল।
শিশুটির মা সামিনা আক্তার জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। সকালে তারা দুজনই কাজে চলে যান। খাদিজাকে রেখে গিয়েছিলেন ১২ বছর বয়সি ছেলে তালিমের কাছে। বাসায় তালিম শিশুটিকে রেখেই ঘুমিয়ে পড়ে। তখন হামাগুড়ি দিতে দিতে শিশুটি দুইতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে তারা বাসায় ফিরে খাদিজাকে নিয়ে শিশু হাসপাতালে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে বাচ্চাটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দম্পতিটির এক ছেলে এবং চার মেয়ের মধ্যে সবার ছোট খাদিজা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু


